Monday, March 2, 2020

NRC, CAA এসব হতে পারে একটা ধর্ষণ নিয়ে আইন হতে পারে না





ডিয়ার,  অন্ধভক্ত গোভক্ত,  চাড্ডিস, যারা রাবণ নিয়ে কবিতা লিখলে বলে দেয় সীতার অপমান করা হচ্ছে রামের অপমান করা হচ্ছে তারা এই গোবলয়ের গোবর মস্তিষ্ক উকিলটাকে কি বলবেন? হ্যাজ কোথায় আপনাদের? হ্যাজ নামাবেন না? নাকি ধর্ষক হিন্দু বলে মুখে কুলুপেটা করেছেন? ও হ্যা আমি তো ভুলেই গেছিলাম উকিলটার রাজনৈতিক পরিচয়,  মালটা সক্রিয় বিজেপি কর্মী। যাহ আমি অরাজনৈতিক হয়ে জেনে গেলাম আপনারা রাজনীতি করেও জানতে পারলেন না? মোদী শাহ এরা এখন কেন চুপ আছেন? এখন তাদের যুক্তি কি? দুমাসে এবং একসপ্তাহে ৩৭৭,  NRC, CAA এসব হতে পারে একটা ধর্ষণ নিয়ে
 আইন হতে পারে না? নাকি ধর্ষণ নিয়ে আইন প্রণয়ণ করলে যোগীরাজ্যের ৯০% নেতা জেলে থাকবে সেই ভয়ে আইন প্রণয়ণ করা হয় না? নাবালকত্ব আইন খারিজের স্বপক্ষে আমরা যে পিটিশন জমা দিয়েছিলাম তার প্রগ্রেস কি? শিলচরের অধ্যাপক গ্রেপ্তার হতে পারে এদিকে ধর্ষককে খাইয়ে খাইয়ে মোটা করে দিচ্ছে। বাহ।  এই আচ্ছেদিনের জন্যে ভোট দিয়েছিলাম আমরা? এও আচ্ছেদিন দেখা যাচ্ছে সরকার? একজন উকিল নির্ভয়াকে চরিত্রহীনা প্রমাণ করছে? নির্ভয়ার উকিলের লাইন্সেস ক্যান্সেল না হলে ভারতের প্রতিটা মেয়ের উচিৎ পার্লামেন্টের সামনে ধর্না দেওয়া৷ নির্ভয়ার খুনীরা কেউ অনুপ্রবেশকারী নয়। তারা কেউ রোহিঙ্গাও নয়৷ তারা এদেশের বিহারের এবং উত্তর প্রদেশের লোক। আমরা মেয়েরা নিজেদের দেশের লোকেদের হাতেই সুরক্ষিত নই। আগে নারী সুরক্ষা তারপর অন্য কথা৷

আপনি যদি বলেন পশ্চিমবঙ্গের নারীসুরক্ষা নিয়ে চুপ কেন? তবে আপনাকে জানাব পশ্চিমবঙ্গে রেপ কেস ফাইল হয় গোবলয়ে সেটাও হয় না। ওখানে ধর্ষণ মানে মেয়েদের দোষ৷ ওরা রামপূজো করা দূর্যোধন দুঃশাসন। ওরা সীতাকে পূজো করে রাবণকে জ্বালিয়ে দশেরার দিন রেপ করে। হরিয়ানার অনেক গ্রামে রেপটা একটা কালচার। মেয়ের প্রথম পিরিয়ড হলে সেই পিরিয়ড শেষ হওয়ার পর গ্রামের পঞ্চায়েতের কাছে তাকে পাঠানো হয় তার কুমারীত্ব ভাঙার জন্যে। আরো শুনবেন গোবলয়ের কাহিনী? ৪০ বছরের লোক ওখানে হামেশাই ১৪ বছরব্র মেয়ে বিয়ে করে। বৌ শারীরিক অসুস্থ হলে তাকে ডির্ভোস না দিয়েই অন্য মেয়ে বিয়ে করে। মুসলিমদের নোংরা বলেন? গোবলয়ে কি হয় জানেন? বাড়ির বোন দলিতের সাথে প্রেম করলে বাড়ির খুড়তুতো ভাইয়েরা তাকে রেপ করতেই পারে। মুসলিমদের গালি দিচ্ছেন? হরিয়ানার পিন্ড এক প্রত্যন্ত গ্রামে বাড়ির অবিবাহিতা মেয়েদের জামাইয়ের কাছে পাঠানোর রীতি আছে। মানে হল পিসে মশাই জামাইবাবু এরা বাকি মেয়েদের সাথে শয্যাসঙ্গ করতে পারে নির্ভয়ে। হরিয়ানা এবং ভোজপুরী বলয়ে বৌদিকে দেওর শোওয়ার প্রস্তাব দিলে এবং বৌদি অস্বীকার করলে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। আপনি মুসলিম হিন্দু করে যাচ্ছেন এসব না জেনেই। গোবলয়কে কতটুকু চেনে? কতটুকু জানে গোবলয় নিয়ে? আপনি পূর্ববঙ্গের মুসলিমদের হাতে হিন্দু নিপীড়নের গল্প শোনাচ্ছেন? এদিকে এটা জানেন না যে হরিয়ানা বা দিল্লীতে কোনো জাঠ কোনো মেয়েকে প্রস্তাব দিলে মেয়েটি না করলে ছেলেটি নিদ্বির্ধায় তাকে ধর্ষণ করে নিজের মাচো নেস দেখাতে। আপনি এদিকে হিন্দু মুসলিম খেলে যাচ্ছেন। কি ভাবছেন গোবলয় সংস্কৃতিতে আপনার বাড়ির মা বোন খুব নিরাপদ থাকবে? গোরু কে মা যারা বলে তারা মেয়েদের নয় গরুকেই সম্মান করে। 😊😊

আসলে কি জানেন তো গোবলয়ের অবস্থা একই ছিল। কংগ্রেস বিজেপি আপ সিপিএমন আর যা যা আছে কেউই গোবলয়ে মেয়েদের সুবিচার পাইয়ে দিতে পারবে না। কারণটা হল জাঠ। ধুর মশাই মেয়েরা মরলে কি? মেয়েদের আবার কিসের সম্মান? সব সম্মান ভোটের। জাঠ ভোটের জন্যেই এত নাটক। হনার কিলিং হনার রেপ এসবের রমরমা। আসলে সবটাই নাটক। সবটাই নোংরামো। মেয়েদের পাশে কেউ ছিলও না থাকবেও না। অথচ নারী সুরক্ষা নিয়ে কাঁদুনে গেয়েই সবাই ভোট নেয়। সংখ্যালঘু কোনো ধর্ম নয় ভারতের সংখ্যালঘু হল ভারতীয় নারীরা যাদের নিরাপত্তার বড় প্রয়োজন। কারণ আমাদের সম্মান বড্ড সস্তা এদেশে

No comments: