Saturday, March 21, 2020

রাজনৈতিক রং যাই হোক না কেন করোনার প্রতিরোধে দেখিয়ে দিয়েছেন তিনি। এবার সত্যিই হয়তো মমতাময়ী দিদি।

রাজনৈতিক রং যাই হোক না কেন করোনার প্রতিরোধে দেখিয়ে দিয়েছেন তিনি। এবার সত্যিই হয়তো মমতাময়ী দিদি।
আপনি বলতে পারেন আমি রাজ্য সরকারের চাকরি করি তাই হয়তো বলছি,এরম ভাবলে বলবো চোখ নেই আপনার,আজকের মিটিং এর লাইভ দেখলে হয়তো বলবেন না।
     বাংলায় হয়তো আক্রান্তের সংখ্যা খুব বেশি নয়,কিন্তু তিনি উদ্বিগ্ন বারবার বলছেন সবে দ্বিতীয় সপ্তাহের দিকে যাচ্ছে এখনই সেফ বলা ঠিক নয়।
    বাড়িয়ে দিলেন বেড,বেলেঘাটা আইডি তে সিট বাড়িয়ে ১০০,ক্যান্সার হসপিটালে ৫০০,বাঙ্গুরে ১৫০ এমনকি বললেন সুপারস্পেশালিটি বিল্ডিং এর সাথে যেন লিংক না থাকে।এমনকি কোনরকম গুজব যেন ঐ বিল্ডিং এ যাবোনা এমন না হয়।
     প্রত্যেকটা সরকারী মেডিক্যাল কলেজে নিজে থেকে তিনি জানতে চাইছেন তাদের প্রয়োজন।
 মাস্ক আসছে দুলক্ষ,আসছে pep দেওয়া স্পেশাল পোশাকও যারা করোনা রোগীর সেবায় নিয়োজিত। আনছেন ভেন্টিলেটার ব্যবস্থাও। বাড়াতে বলেছেন অ্যাম্বুলেন্স। বেলেঘাটায় ১০টা এবং বাকীদের ৫টা করে অ্যাম্বুলেন্স  মজুত রাখার কথা বলেছেন।
এমনকি মাস্ক নিয়ে কার্পন্য না হয় এটাও বারবার বলেছেন। দুলক্ষ কম হলে চারলক্ষ চান।কিন্তু কাউকে মাস্ক ছাড়া পাঠাবেন না যদি তারা মাস্ক চান।
  ১০০০ পেপ পোশাকের ৫০০বেলেঘাটাকে এখনই দিতে বলেন।৩০০০আরও আসছে। মোবাইল ভেন্টিলেশানের জন্যও করেছেন ব্যবস্থা।
     জনজীবনের এই ব্যহত হালে বলছেন দোকান বাজার বন্ধ না হয়,বন্ধ হলে খাবো কি। তিনি নির্দেশ দিয়েছেন বারবার বর্ডার বন্ধ হলেও কিন্তু জিনিস মজুত আছে আপনারা গুজবে কান দেবেন না
আর গুজব ছড়ালে পুলিশকে ডিরেক্ট অ্যাকশানের ব্যবস্থা নিতে বললেন।
    বারবার তিনি চিকিৎসকদেরও বলছেন সাবধানে থাকতে,বলছেন হাসপাতাল সুপারদেরও যাতে তারাও পেপ পোশাক ও মাস্ক পরতে কারন তাদেরও ওয়ার্ড ভিসিট করতে হয়।আসতে হয় রোগীদের সংস্পর্শে।
    তিনি বারবার সাহায্য চাইছেন বেসরকারী হাসপাতাল গুলোরও  কোন রোগী যেন বিনা ট্রিটমেন্টে না থাকেন তাদের জন্য তিনি বারবার বলছেন। সেক্ষেত্রে  খরচ দেবে সরকার।
  এমনকি মেডিকাকে বলেওছেন যে আফ্রিকা ফেরত ডাক্তারের কথা। তিনি বলেছেন বিদেশ থেকে আগত ডাক্তারবাবুরা যাতে আইসোলেশান ইউনিটে থাকে।
      ৮৫০বেড রেডি করোনা প্রতিরোধে।
এই অবস্থাতেও বেলেঘাটা আইডির প্রতিনিধিকে করজোড়ে ধন্যবাদজ্ঞাপন করছেন।
কেন্দ্র কিট দিচ্ছেনা তিনি চিন্তিত। ১৫ই এপ্রিল অবধি দুলাখ হাসপাতাল কর্মচারী ডাক্তার নার্স থেকে সুইপার সবার জন্য করোনা নিয়ে ইনসোরেন্স করেছেন।
  অর্ডার হয়েছে মাস্ক স্যানিটাইজার।
       করোনা মুক্ত বাংলা চান তিনি। আর তার জন্য তিনি চেষ্টা করছেন যথাসাধ্য।
     এমনি এটা বলতে দ্বিধা করেন নি যে স্কুলের ছাত্র বেশি বেঞ্চে ঠেসাঠেসি করে বসতে হয় ছাত্রছাত্রীদের
এই অবস্থায় আইসোলেশান জরুরি তাই ১৫ই এপ্রিল অবধি ছুটি।
বারবার তিনি সেক্রেটারিদের নোট ডাউন করতে বলছেন। প্রয়োজনে অভিযোগ এলে তাদের ধরবেন এটাও উল্লেখ করছেন।
     একটা মহামারী প্রতিরোধে সত্যিই ওনার মতো মানুষকে পাশে পেয়ে গর্ব বোধ হয়।
                Yes She is our CM

No comments: