Friday, March 20, 2020

৩ টা থানকুনি-পাতা চিবিয়ে খেলে নোবেল করোনা সংক্রমিত হবে না

৩ টা থানকুনি-পাতা চিবিয়ে খেলে নোবেল করোনা সংক্রমিত হবে না
..!

এমন গুজবে গোটা রাজ্যে থানকুনি-পাতা খাওয়ার হিড়িক পড়ে গেছে গতকাল রাত থেকে।

গভীর রাত থেকেই সকাল পর্যন্ত রাজ্যের প্রায় সমস্ত জেলার সর্বত্র এ হিড়িক চলে। মধ্যরাতেই বিভিন্ন স্থানে মানুষজন নেমে পড়ে থানকুনি-পাতা সংগ্রহে। কেউ বলছে মেলাঘরের পাগলী মাসি নাকি স্বপ্নে এই নির্দেশ দিয়েছেন। বাস্তবে তা কতটা সত্য জানা নেই। তবে, এই গুজবে সাড়া দিয়ে সাধারণ লোকজন যেখান থেকে পেরেছেন তা সংগ্রহ করেছেন এবং সকালে সূর্য ওঠার আগেই কেউ লবণ দিয়ে বা কেউ লবণ ছাড়াই থানকুনি-পাতা চিবিয়ে খেয়েছেন আর নিশ্চিন্ত হয়েছেন করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে প্রতিষেধক থানকুনি পাতা চিবিয়ে রেহাই মিলে গেছে ভেবে। তবে, থানকুনি পাতা পেটের রোগের সমস্যা সমাধানে উপযোগী। রোজ খাওয়া দরকার।

যে যেভাবে পেরেছেন রাত বিরাতে আত্মীয়-স্বজনসহ প্রতিবেশী ও অন্যদেরকেও উৎসাহিত করেছেন এভাবে থানকুনি-পাতা খেতে। যাইহোক, সকলকে আন্তরিক ধন্যবাদ একে অপরের ভালো চেয়ে মানবিকতার বহিঃপ্রকাশ করেছেন বলে।

 নিম পাতা, তুলসী পাতা রোজ খাওয়া, হ্যান্ড ওয়াশের মাধ্যমে হাত ধোয়া ও অন্যান্য প্রয়োজনীয় পদক্ষেপ করোনা ঠেকাতে সক্ষম।

No comments: