এই প্রথমবার কেন্দ্রীয় সরকারের প্রশংসা করতে বাধ্য হলাম। কারনটা করোনা। সাংঘাতিক ভালো পদক্ষেপ নিয়েছে আমাদের
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এই মুহুর্তে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক যা বলবে প্রতিটা রাজ্যকে তা মানতেই হবে এবং সে মানতে বাধ্য। তা না হলে সে রাজ্যে কেউ করোনায় আক্রান্ত হয়ে মারা গেলে সে দায় শুধুমাত্র সেই রাজ্য সরকারের। সুতরাং এমত অবস্থায় বোঝা যাচ্ছে করোনা কিছুটা হলেও নিয়ন্ত্রিত হওয়ার সম্ভাবনা আছে। এখনও অব্দি করোনায় আক্রান্ত ভারতীয়ের সংখ্যা ৭৫ জন। মারা গেছেন একজন সৌদি ফেরৎ ৭৬ বছর বয়সী বৃদ্ধ। এখন করোনা ঠিক কতটা ব্যাপ্তি লাভ করতে পারে কি কি হতে পারে তার জন্যে আগামী ৭২ ঘন্টা অপেক্ষা করতে হবে। এই মুহুর্তে সকল প্রকার পাবলিক গেদারিং এড়িয়ে চলুন। যথাসম্ভব কম সিনেমা হল, গ্যালারিতে যান। না গেলেই যদি হয় তাহলে নাই যেতে পারেন। এই মুহুর্তে সেনসেক্সের আর্থিক মন্দা নিয়ে ভাবার সময় আমাদের নেই৷ রাস্তায় বেরোতে পারবেন না ব্যপারটা এমন নয়। নিশ্চয় রাস্তাঘাটে চলাফেরা করতে পারেন। কিন্তু কোনো ব্যক্তি ইনফেকটেড মনে হলে তাকে এড়িয়ে চলুন। বাইরে থেকে এসে হাত মুখ ধুয়ে খাবার খান। দরকারে অল্পবিস্তর শরীর খারাপ হলে ডাক্তারের পরামর্শ নিন। ফোনের আগে করোনা ভাইরাস নিয়ে কিছু সর্তকর্তা বানী প্রচারিত হলে বিরক্ত হবেন না। প্রয়োজনীয়তা আছে সেটার। সারা পৃথিবীতে এখনও বহু মানুষ করোনায় আক্রান্ত। চিনে আক্রান্ত সংখ্যাটা প্রায় ১ লাখ। তবে এমনটা নয় যে করোনা আপনার হবেই। তাই অযথা ভয় না পেয়ে নিজেকে সুরক্ষিত রাখার চেষ্টা করুন। সাধারণ মাস্ক করোনায় কোনো কাজে আসবে না। তবে করোনার নিরাময় সম্ভব। সুতরাং একদম ভয়ভীত হবে না। বহু মানুষ সুস্থ হয়ে তাদের অভিজ্ঞতা জানাচ্ছেন। ভালো থাকুন আর এই মুহুর্তে বিজেপি সিপিএম তৃণমূল, কংগ্রেস নিয়ে না ভেবে শুধু করোনা সম্পর্কে ওয়াকিবহাল থাকুন।

No comments:
Post a Comment